শিরোনাম
◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী  ◈ ৩ সংকটে চ্যালেঞ্জের মুখোমুখি তারেক রহমান ◈ ভারতীয় নারী‌দের বিয়ে করেছেন যে সব বিদেশি ক্রিকেটাররা

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক আরিফ হোসেন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে বখাটে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন সাংবাদিক আরিফ হোসেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে স্থানীয় বখাটে হাসান ইমাম আজম সোহানের নেতৃত্বে এই হামলা করা হয়। শহরের চরপাড়ায় সাংবাদিক আরিফ তার ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসেছিলেন। কিছুদিন ধরেই সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে নানাভাবে হুমকি দিয়ে আসছিল স্থানীয় বখাটেরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করেই রাতে সোহান তার লোকজনকে নিয়ে সাংবাদিক আরিফ এবং তার স্ত্রীকে গালাগাল শুরু করে। এর প্রতিবাদ জানালে তার উপর সোহান ও তার লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে মারাত্মক আহত হন আরিফ। শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। পরবর্তীতে সাংবাদিক আরিফ থানায় অভিযোগ করতে গেলে সেই অভিযোগ নিতেও গড়িমসি করে ময়মনসিংহ কোতয়ালি থানা পুলিশ। থানায় গিয়েও স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে সোহান সাংবাদিক আরিফকে হুমকি দেয়। আরিফ হোসাইন দীর্ঘদিন স্পোর্টস সাংবাদিকতার সাথে যুক্ত আছেন। সবশেষ তিনি এসএ টিভিতে কর্মরত ছিলেন। তিনি ঢাকার মগবাজারে থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়