শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০১:২০ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯ এ ফোন: চলন্ত বাসে শিশু কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক আটক

সুজন কৈরী: পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ একজন মায়ের ফোন পেয়ে চলন্ত বাসে তার শিশু কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, বৃহষ্পতিবার সকালে একজন নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় একটি চলন্ত বাস থেকে ফোন করে জানান, তিনি তার দুই শিশু সন্তানসহ চাঁদপুরের হাজীগঞ্জ থেকে পদ্মা এক্সপ্রেস নামক বাসে করে ঢাকায় ফিরছিলেন। তিনি তার ছেলে সন্তানসহ পাশাপাশি সিটে বসেছিলেন। আর ১১ বছর বয়সের শিশু কন্যা পেছনের সিটে বসেছিলো এবং ঘুমিয়ে পড়ে। তিনি নিজে তন্দ্রাচ্ছন্ন ছিলেন। পাশের আসনের এক যাত্রীর ডাকে তার ঘুম ভাঙ্গে। যাত্রী তাকে জানান বাসের একজন সহকারী তার ঘুমন্ত মেয়ের সিটের পাশে দাঁড়িয়ে বিকৃত কর্মকান্ড করেছেন। যার ছবি ওই যাত্রী তুলে রেখেছেন।

৯৯৯ তাৎক্ষনিক কলারের মাধ্যমে বাসের চালকের সঙ্গে কথা বলে বাসটি সুবিধাজনক স্থানে থামাতে বলে এবং পুলিশ না যাওয়া পর্যন্ত বাসের দরজা বন্ধ রাখতে বলে। তখন তাদের অবস্থান কাচপুর সেতুর কাছাকাছি একটি ফিলিং স্টেশনে ছিল। সে অনুযায়ী নারায়নগঞ্জের সোনারগাঁও থানার ডিউটি অফিসারের সঙ্গে কলারের কথা বলিয়ে দেয়া হয়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

এরপর থানার এসআই শরিফুল ইসলাম ৯৯৯ কে ফোনে জানান, তিনি বাস থেকে চালকের সহকারী মিলন হোসেনকে (৩২) যৌন হয়রানীর অভিযোগে আটক করে থানায় নিয়েছেন। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়