শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আচরণ বিধি লংঘনের দায়ে চার যুবকের দন্ড

আব্দুল হান্নান: [২] গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে আচরণ বিধি লংঘনের দায়ে আটক চার যুবককে বিভিন্ন মেয়াদে দন্ড দেয়া হয়েছে। জীবনগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাহিদুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের এ দন্ডাদেশ দেন।

[৩] দন্ডপ্রাপ্তরা হল-উপজেলার উলিপুর গ্রামের মৃত্যু আব্দুর রউফের ছেলে আবদুল বারী (৪০) ও একই গ্রামের মোজামের ছেলে ছুন্নু মিয়া (৩২), মহিমাগঞ্জের পার্থ সরকারের ছেলে পিয়াজ (২৮) ও উলিপুর মধ্যপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে শাহিনুরকে (৩০)।

[৪] কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ বেলাল হোসেন জানান,আটক চার যুবক ভ্রাম্যমান আদালতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায় স্বীকার করেন। পরে বিচারক নাহিদুর রহমান তাদের মধ্যে আব্দুল বারিকে ৫শ টাকা জরিমানা অনাদায়ে দুই দিন এবং অপর তিনজনের প্রত্যেকের দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম দন্ডাদেশ দেন।

[৫] এদিকে, শালমারা ইউনিয়নের ১০টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৯ টায় ভোটগ্রহর শুরু হয়। শেষ হয় বিকাল ৫ টায়। এরমধ্যে জীবনগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাখাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়,শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।, [৬] কলাকাটা হামচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হিয়াতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারই কম। দুই চার মিনিট পর পর দুয়েকজন ভোটার এসে ভোট দিয়ে বের হয়ে যাচ্ছেন। কোন কোন কেন্দ্রে ভোটার না থাকায় পুলিং কর্মকর্তাদের বারান্দায় বসে সময় কাটাতে দেখা গেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ