শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে অবসর সময়ে জাল বুনে সময় কাটাচ্ছেন জেলেরা

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরা নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেরা জাল বুনে অবসর সময় কাটাচ্ছেন। ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ শিকারের নিষিদ্ধ সময়। এ অবসরেও বসে নেই উপকূলের পৌনে ৮হাজার জেলে। ঘাট-সংলগ্ন সুবিধাজনক জায়গায় দলবেঁধে পুরাতন জাল মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।

[৩] বৃহস্পতিবার বিকেলে পৌরসভার কায়ুকখালী ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের দুই পাশে শত শত ট্রলার নোঙ্গর করে রেখেছেন।দলবেঁধে মনের আনন্দে জাল মেরামতের কাজ করছেন অধিকাংশ জেলে।উপকূলজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মাছঘাট,খেলার মাঠ, বাজারের টংঘর এবং বিদ্যালয় ভবনের নিচের ফাঁকা জায়গায় জেলেদের এভাবে জাল মেরামতের কাজে দেখা যায়।

[৪] টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের জেলে মোহাম্মদ আলম পুতু বলেন,জেলেদের জন্য সরকারের দেওয়া কোনো সুবিধাই মেলেনি।তার অভিযোগ,জলের জেলেদের জন্য বরাদ্দের সিংহভাগই তরের (স্থলভাগের) মানুষ লুটেপুটে খায়।তাই তারা সাগরে ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন মানবেতর জীবনযাপন করছেন।

[৫] জেলেদের অধিকার নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরা বলেন মা ইলিশের নিরাপদ প্রজনন এবং জাটকা সুরক্ষার জন্য বেসরকারি এনজিওরা পুনর্বাসনের আওতায় মৃত জেলের পরিবারকে অনুদান হিসেবে ভ্যান, রিকশা, সেলাই মেশিন, জাল সুতা, গরু-ছাগল প্রদান করছে। পাশাপাশি সরকার কার্ডধারী জেলেদের মধ্যে মা ইলিশ প্রজনন মৌসুমে পরিবারপ্রতি ২০কেজি,করে চাল সুবিধা দেওয়া হয়। ফলে না পাওয়া জেলেদের ক্ষোভ অভিযোগের সুরে বারবার সামনে আসছে।

[৬] এ ব্যাপারে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, টেকনাফ উপজেলার১টি পৌরসভা এবং ৬টি ইউনিয়নের৭হাজার ৮৮৩ জন জেলে রয়েছে। ২২ দিন মাছধরা বন্ধ উপলক্ষে ৩ হাজার ৪শ’জন জেলের জন্য ৬৮ মেট্রিকটন চাউল বরাদ্দ দিয়েছেন সরকার। সেন্টমার্টিন ছাড়া, পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার জেলে পরিবারের প্রত্যেককে ২০কেজি করে বিনামূল্যে চাল দেওয়া হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়