শিরোনাম
◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজদিখানে জমিয়তে উলামায়ে ইসলাম মানববন্ধন

জাহাঙ্গীর আলম চমক: [২] মহানবী মুহাম্মদ (সা:) কে নিয়ে ফ্রান্সে ব্যাঙ্গচিত্র প্রদর্শণ করায়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিরাজদিখানে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছে। ঢাকা-মাওয়া এক্সপ্্েরসওয়ে সংলগ্ন রাস্তায় সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা ১১ টা এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণ শাখা জমিয়তে উলামায়ে ইসলাম এর আয়োজনে মানববন্ধনে অংশ গ্রহণ করেন ধর্মপ্রাণ হাজারো মুসলমান।

[৩] মুন্সীগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম এর সাধারণ সম্পাদক হযরত মাওলানা বশীর আহমেদ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর কামিল মাদরাসা’র সাবেক অধ্যক্ষ মাওলানা মুহিউদ্দিন আল হুসাইনী।

[৪] জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতী মাহবুবুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেয়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশ্রাফ আলী, জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক হযরত মাওলানা জিয়াউল হক কাসেমী, কেরাণিগঞ্জ থানা শাখার সভাপতি মুফতী আফজাল হুসাইন রহমানী, শ্রীনগর থানা শাখার সভাপতি মুফতী দ্বীন মোহাম্মদ, মুন্সীগঞ্জ জেলা যুব জমিয়তে উলামায়ে ইসলাম সভাপতি মো. আসাদুজ্জামান প্রমুখ।

[৫] মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের নবী মুহাম্মদ (সা:) কে নিয়ে ফ্রান্স যে ব্যাঙ্গচিত্র (কার্টুন) প্রদর্শণ করেছে, তা অনতিবিলম্বে সরিয়ে বিশে^র মুসলমানদের কাছে ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে। অন্যথায় সারা বিশে^র মুসলমানরা বরদাস্ত করবে না। কারণ বিশে^র প্রায় দুইশো কোটি মুসলমানদের হৃদয়ে বড় আঘাত করেছে। প্রত্যেক মুসলমান নবী মুহাম্মদ (সা:) কে জান-মাল, পিতা-মাতা-সন্তান থেকেও আরো বেশি ভালোবাসেন।

[৬] বক্তারা আরো বলেন, আমাদের সরকারের প্রতি অনুরোধ যেহেতু এ দেশে সংখ্যা গরিষ্ট মুসলমান তাই রাস্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো এবং ফ্রান্সের রাস্ট্রদূতকে প্রত্যাহার করা হউক। তাছাড়া প্রতিটি মুসলমানদের ফ্রান্সের পন্য বর্জন করার আহবান জানানো হয়। যদি কোন ব্যবস্থা না নেওয়া হয় তবে আগামীতে আরো কঠোর কর্মসুচী ও ফ্রান্সের দূতাবাস ঘেরাও করা হবে। আমাদের পুলিশ বাহিনী বাঁধা দিয়েও রাখতে পারবে না। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ