শিরোনাম
◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৫:১৩ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন, ২৬ জেলে নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনাম উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘মোলাভি’। মধ্য ভিয়েতনামে আঘাত হানা এ টাইফুনে কমপক্ষে দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া উত্তাল সাগরে নৌকাডুবে ২৬ জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে। উপকূল অঞ্চলে আঘাত হানা এই টাইফুনটিকে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন আখ্যা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

ভিয়েতনামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বুধবার দক্ষিণ-মধ্য নাগাই প্রদেশের ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে আঘাত হানে টাইফুন। এর আগে সামুদ্রিক ঝড়টি বিন দিন প্রদেশে আঘাত হানলে ২৬ জেলে নিখোঁজ হন।

তাদের সন্ধানে নৌ-বাহিনীর দুটি উদ্ধারকারী নৌকা অভিযান চালাচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় টাইফুনের ক্ষয়ক্ষতি এড়াতে ৪০ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নেয়া হয়েছে।

টাইফুনের আঘাতে বহু গাছ-পালা উপড়ে গেছে। নিচু এলাকায় পানিতে তলিয়ে যাওয়া ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। বিভিন্নস্থানে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

দুর্ঘটনা এড়াতে বাতিল করা হয়েছে ২'শ ফ্লাইট। সেই সঙ্গে পাঁচটি বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছ। এছাড়া আবহাওয়া উন্নতি না হওয়া পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ঘরে ঘরে গিয়ে খবর নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। সূত্র: এবিসি নিউজ

  • সর্বশেষ