শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন ◈ জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট ◈ খুলনায় শিক্ষার্থীকে মারধরের পর মৃত্যু, পাঁচতলা থেকে পড়ে যাওয়ার ঘটনায় রহস্য ◈ রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারা‌লো বা‌র্সেলোনা ◈ চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে ১৩ দিন, বিল অব এন্ট্রি দাখিলেই যায় ৭ দিন!

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০৫:২৭ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুব শীঘ্রই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব : মোসাদ প্রধান

রাশিদুল ইসলাম : [২] ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ইয়োসি কোহেন বলেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর সৌদি আরবের সঙ্গে তার দেশের সম্পর্কের উন্নতি দেখা যাবে। নির্বাচনে কে জিতবেন তার ওপরও নির্ভর করছে এ দুই দেশের সম্পর্কের উন্নতি। জেরুজালেম পোস্ট

[৩] কোহেন বলেন সৌদি আরব মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে অপেক্ষা করছে। নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন যেই জয়লাভ করুক সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা তাকে পুরস্কার হিসেবে দিতে চায়। অর্থাৎ মার্কিন নির্বাচনের অব্যাহতি পরেই এ ঘোষণা দিতে যাচ্ছে সৌদি।

[৪] মোসাদ পরিচালক বলেন নির্বাচনে যদি বাইডেনও জয়লাভ করে তাহলেও সৌদি আরবের সিদ্ধান্তে পরিবর্তন হবে না। কারণ তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবেই। তাই এ নিয়ে কোনো সময় সীমা বেধে দেয়ার প্রয়োজন নেই।

[৫] কোহেন বলেন সৌদিরা চায় না প্রেসিডেন্ট ট্রাম্পকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে চমক কিংবা পুরস্কার দিতে। তারপর নির্বাচনে বাইডেন জিতলে সৌদিদের চমক দেয়ার কিছু থাকবে না। তাই মার্কিন নির্বাচনের পর নতুন সরকারের হাতেই সৌদি চায় পুরস্কার তুলে দিতে।

[৬] মোসাদ প্রধান আরো বলেন নির্বাচনে জিতলে বাইডেন প্রশাসন ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চাইতে পারে যা ট্রাম্প করেননি। এবং সে ধরনের পরিস্থিতি সামাল দেয়ার জন্যে পরিস্থিতি আঁচ করতে চাচ্ছে সৌদি আরব।

  • সর্বশেষ