শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০৩:১৬ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘দাপুটে ফুটবল খেলে বায়ার্নের মতো অজেয় থাকার ক্ষমতা রিয়ালের আছে’

স্পোর্টস ডেস্ক : [২] রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন। কিন্তু সাম্প্রতিক সময়ে ইউরোপ সেরার প্রতিযোগিতায় সময়টা ভালো যাচ্ছে না তাদের। লা লিগায় দুদিন আগে ক্লাসিকো জিতলেও এর আগে হার, ড্রয়ের তেতো স্বাদও পেয়েছে দলটি। অন্যদিকে, বায়ার্ন মিউনিখ সব প্রতিযোগিতায় ছুটছে দারুণভাবে। রিয়ালের তারকা ফুটবলার টনি ক্রুস খুব করে চাইছেন, বায়ার্নের মতো দাপুটে ফুটবলের পসরা মেলুক তার দলও।

[৩] চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় বরুশিয়া মনশেনগ্লাডবাখের মুখোমুখি হবে রিয়াল। গত সপ্তাহে নিজেদের মাঠে শাখতার দোনেৎস্কের কাছে ৩-২ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করে জিনেদিন জিদানের দল।

[৪] গত আসরে ইউরোপ সেরা হওয়ার পথে সবকটি ম্যাচ জিতেছিল বায়ার্ন। শিরোপা ধরে রাখার অভিযানে এবারও তারা শুরুটা করেছে দুর্দান্ত, প্রথম ম্যাচে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদকে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচেই জিতেছে গত মৌসুমের ট্রেবল জয়ীরা।

[৫] মনশেনগ্লাডবাখ ম্যাচ সামনে রেখে ক্রুস জানালেন, বায়ার্নের মতো ছুটে চলার সামর্থ্য আছে রিয়ালের। এমন ধারাবাহিকভাবে ভালো খেলার মতো দল আমাদেরও আছে। গত কয়েক মাসে আমরা দেখেছি বায়ার্ন বিশ্বের সেরা দল। ২০১৬ থেকে ২০১৮-সেই সময়ে আমরাও এমন দুর্দান্ত খেলেছিলাম। ওই বছরগুলোতে আমরাই সেরা ছিলাম।- বিডিনিউজ/ মার্কা

  • সর্বশেষ