শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ১১:০২ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাকির তালুকদার: টোকন ঠাকুরকে সিনেমাটি শেষ করার সুযোগ দিন

জাকির তালুকদার: আমি বলছি না, এই দেশে হাজার হাজার কোটি টাকা মেরে দেওয়া মানুষ ঘুরে বেড়াচ্ছে বলে টোকনকেও ছাড় দিতে হবে। একটা অন্যায়ের অজুহাত তুলে আরেকটি অন্যায়কে সমর্থন করার কোনো মানে হয় না। আমি শুধু বলতে চাই ইনটেনশনটি খেয়াল করুন। টোকনের তো টাকা মেরে দেওয়ার ইনটেনশন নেই। সে সিনেমাটি শেষ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মাসখানেক আগে বলছিলো করোনাকালে কোনো কাজ পায়নি। বাসা-ভাড়া বাকি ৬ মাসের। তারপরেই বলতে শুরু করলো সিনেমা তৈরির গল্প। কীভাবে কাজ করেছে, সিনেমাটিকে ঘিরে তার কী কী স্বপ্ন আছে, বলতেই থাকলো সে। আমি বলেছিলাম ৩৫ লাখ টাকায় কী সিনেমা তৈরি সম্ভব, কেন গেলেন সেই অনুদানটি নিতে। মাসুদ পথিক ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ বানানোর সময় অনুদান পেয়েছিলো। কিন্তু সেই টাকাতে কাজ শেষ করতে পারা অসম্ভব ছিলো। বাড়ির কয়েক বিঘা জমি বিক্রি করে সিনেমাটি শেষ করেছিলো সে। টোকনের পরিবারের বিক্রি করার মতো জমি আছে কিনা জানি না। তবে সে সিনেমা তৈরির কাজটা শেষ করতে বদ্ধপরিকর বলেই মনে হয়েছে আমার। একটি সুযোগ তার প্রাপ্য। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়