শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঞ্চের ছাদ থেকে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ

নোয়াখালী প্রতিনিধি: [২] জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় যাত্রীবাহী লঞ্চের ছাদে খেলতে গিয়ে নদীতে পড়ে স্থানীয় এক শিশু নিখোঁজ হয়েছে।

[৩] নিখোঁজ হৃদয় (১০) উপজেলার তমরদ্দি ইউনিয়নের ১নং ক্ষিরোদিয়া গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে। ঘটনাস্থলে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের দুটি দল নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

[৪] সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় হাতিয়ার তমরদ্দি লঞ্চ ঘাটে একটি যাত্রীবাহী লঞ্চের ছাদ থেকে নদীতে পড়ে শিশুটি নিখোঁজ হয়।

[৫] হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো.ইমরান হোসেন জানান, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য এমভি তাফসির ও এমভি ফারহান-৩ নামে দুটি লঞ্চ তমরদ্দি ঘাটে অবস্থান করছিল। সেখানে ঘাট এলাকার একদল শিশু লঞ্চের ছাদে খেলাধুলা করছিল।

[৬] এ সময় এমভি ফারহান-৩ লঞ্চের ছাদ থেকে হৃদয় নামে শিশুটি নদীতে পড়ে ডুবে যায়। সাথে সাথে ঘাটের শ্রমিকরা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি।

[৭] একপর্যায়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা খবর পেয়ে ঘাটে এসে নদীতে তাদের উদ্ধার অভিযান শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়