শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা চরমোনাই পীরের

বাশার নূরু: [২] ঢাকায় ফ্রান্স দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে বায়তুল মোকাররম থেকে দূতাবাস অভিমুখে গণমিছিল যাবে বলে জানিয়েছে দলটি।

[৩] ফ্রান্সে প্রকাশ্যে বহুতল ভবনে রাসুল (সা.)-এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে। [৪] রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামী আন্দোলন।

[৫] রবিবার বিকালে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘দেশে চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্নীতি, দুঃশাসন, নারী নির্যাতন, ধর্ষণ দেশকে চরম সংকটে ঠেলে দিয়েছে। নারী নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে। সব অস্থিরতা থেকে মুক্তি পেতে ইসলামের অনুশাসনে ফিরে আসতে হবে। ইসলাম ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়।’

চরমোনাই পীর বলেন, ‘দেশে আইনের শাসন না থাকায় নারী নির্যাতন ও ধর্ষণ সীমাহানভাবে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ বন্ধ করতে হলে এর উৎসগুলো আগে বন্ধ করতে হবে। সেই সঙ্গে শিক্ষার সব স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। পাড়ায় মহল্লায় ধর্ষণবিরোধী কমিটি গঠন করে ধর্ষণ বন্ধে ইসলামের বিধান তুলে ধরতে হবে।’

[৬] সৈয়দ মো. ফজলুল করীম ইসলামিক রিচার্স সেন্টার বাস্তবায়ন কমিটি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর সভাপতি শেখ ফজলে বারী মাসউদ। বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ ও আলহাজ খন্দকার গোলাম মাওলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়