শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০২:৩৯ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লেভানডোস্কির হ্যাটট্রিক, বড় জয় বায়ার্ন মিউনিখের

স্পোর্টস ডেস্ক : [২] এই রবার্ট লেভানডোস্কি গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে বায়ার্ন মিউনিখকে ট্রেবল উপহার দিয়েছিলেন। এবারও তার ধার কমেনি। নতুন মৌসুমেও ধরে রেখেছেন ফেলে আসা মৌসুমের ফর্ম। শনিবার যেমন বুন্দেসলিগায় তুলে নিলেন দারুণ এক হ্যাটট্রিক। সুবাদে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে একরকম উড়িয়ে দিল হান্স ফ্লিকের দল।

[৩] এদিন ৫-০ গোলে জয় তুলে নেয় বায়ার্ন। দলের পক্ষে প্রথম তিনটি গোলই আসে লেভানডোস্কির পা থেকে। একটি করে গোল করেন লেরয় সানে ও জামাল মুসিয়ালা। দুজনই বদলি নেমে জাল খুঁজে নিয়েছেন।

[৪] এদিনও দারুণ কীর্তি লেখা হয়েছে লেভানডোস্কির নামের পাশে। পোল্যান্ডের প্রথম ফুটবলার হিসেবে বুন্দেসলিগায় শুরুর পাঁচ রাউন্ডে ১০ গোল করলেন ৩২ বছর বয়সী তারকা। মৌসুমে পঞ্চম ম্যাচে এসে হারের স্বাদ পাওয়া ফ্রাঙ্কফুর্ট ৫ ম্যাচে ২টি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। আর পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বায়ার্ন। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়