শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৫:৩৬ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর সঙ্গে মণ্ডপে অঞ্জলি দিলেন মিথিলা (ভিডিও)

বিনোদন ডেস্ক: বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গেল বছর ডিসেম্বরে বিয়ে করেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে। তবে তাদের ভালোবাসায় ধর্মের কোন বাধা আসেনি। আর এ কারণেই স্বামীর সঙ্গে মহাষ্টমীর অঞ্জলি দিলেন অভিনেত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন আরেক অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান এবং তার স্বামী।

শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পূজামণ্ডপে পৌঁছান এ তারকা জুটি।

পরিচালক সৃজিত মুখার্জি খয়েরি রঙের পাঞ্জাবি, কালো মাস্ক এবং তার স্ত্রী মিথিলাকে দেখা গেছে গাড় এবং সাদা পাড়ের শাড়ি পরা অবস্থায়, মুখে ছিল সাদা এবং কালো রঙের মাস্ক। একই সময়ে চলচ্চিত্র অভিনেত্রী নুসরাতকেউ দেখা গেছে জামদানি শাড়ি ও জামদানি ডিজাইনের মাস্ক পরে আরতিতে অংশ নিতে।

দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এ সুরুচি সংঘের পূজার আয়োজন করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস। মূলত টালিগঞ্জের শিল্পীদের সঙ্গে অরূপ বিশ্বাস দীর্ঘদিনের সম্পর্ক থাকায় তার পূজাকে ঘিরে তারকাদের আনাগোনা দেখা যায় বরাবর। এবারও কোভিড বাস্তবতায় এর ব্যতিক্রম হয়নি।

https://twitter.com/ANI/status/1319887508511993856

  • সর্বশেষ
  • জনপ্রিয়