শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশর সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করেছেন বিক্রম দোরাইস্বামী

কূটনৈতিক প্রতিবেদক: [২] ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশ আমাদের নিকটতম প্রতিবেশী, আমাদের প্রিয় বন্ধুরাষ্ট্র।

[৩] বাংলাদেশের সংস্কৃতির প্রশংসা করে বলেন, আমরা জানি যে, বাংলাদেশ তার সংস্কৃতিতে দীপ্তিমান একটি অনন্য দেশ।

[৪] সবাইকে মহাঅষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশে প্রায় ৩০ হাজারেরও বেশি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এটি বুঝায় যে, বাংলাদেশের মানুষ তাদের ঐতিহ্যবোধ, সংস্কৃতি, সম্প্রীতির প্রতি কতটা যত্নবান।

[৫] তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অতীতে যেমন বন্ধুত্বপূর্ণ ছিল এখনও তেমনটি বিদ্যমান।

[৬] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তৎকালীন ভারত সরকারের সুসম্পর্ক ছিল। আজও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বর্তমান ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুসম্পর্ক রয়েছে।

[৭] আশা করি বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতেও বন্ধুত্বপূর্ণ সম্পক বহমান থাকবে।

[৮] শনিবার কারওয়ান বাজারে মিডিয়াপাড়ার আয়োজনে অনুষ্ঠিত শারদীয় উৎসবে যুক্ত এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

[৯] মিডিয়ার আয়োজনে এই পরিবেশনার প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ-ভারর মৈত্রি দীর্ঘজীবী হোক।

[১০] এসময় গণমাধ্যমের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

[১১] উৎসবে সস্ত্রীক সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পূজার অন্যান্য আনুষ্ঠানিকতা উপভোগ করেন বিক্রম দোরাইস্বামী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়