শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে মাস্ক পরলো ট্রাম্পের গোটা পরিবার

লিহান লিমা: [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের মধ্যকার চূড়ান্ত বিতর্কের আগেই প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্ক কমিশন সতর্ক করেছিলো বিতর্ক অনুষ্ঠানে মাস্কবিহীন কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। শুধুমাত্র ট্রাম্প, বাইডেন ও বিতর্কের মডারেটর ক্রিস্টেন ওয়েলকার এই নিয়ম কিছুটা শিথিল ছিলো। মঞ্চে ওঠার সময় তাদের মাস্ক খুলে রাখতে অনুমতি দেয়া হয়েছে। ডেইলি মেইল

[৩] পূর্বে ট্রাম্প পরিবারের কাউকে এভাবে মাস্কসহ দেখা না গেলেও এবার প্রেসিডেন্টের গোটা পরিবার মাস্ক পরে বিতর্ক অনুষ্ঠানে প্রবেশ করেন। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, কন্যা ইভানকা ট্রাম্প, টিফানি ট্রাম্প ও পুত্র এরিক ট্রাম্প যখন নাশভিলির বেলমন্ট বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করছিলেন তখন প্রত্যেকের মুখেই ছিলো মাস্ক।

[৪] গত ২৯ সেপ্টেম্বর প্রথম প্রেসিডেন্ট বিতর্কের দিন ট্রাম্পের পুরো পরিবার বিতর্ক অনুষ্ঠানস্থলে মাস্ক পরে প্রবেশ করলেও আসন গ্রহণের পর তারা মাস্ক খুলে ফেলেন। এর কিছুদিন পরই হোয়াইট হাউসে করোনা সংক্রমণ দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়