শিরোনাম
◈ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি বিদেশির ভিসা বাতিল ◈ যুক্তরাষ্ট্রজুড়ে ৩ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা, ঘণ্টায় গড় আয় ২০ ডলারের বেশি ◈ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১ চাকরি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ◈ হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান ◈ জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন ◈ প্রতিবেশী দেশের সমর্থনে ক্ষমতায় টিকে থাকার রাজনীতিতে বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ◈ সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: তারেক রহমান ◈ ‘জায়গা ভাড়া দিয়েছি, অবৈধ কর্মকাণ্ডের দায় আমার নয়’: অতিরিক্ত ডিআইজি আল জহির ◈ ভারতের আম্বানির রিলায়েন্সের তেল শোধনাগারে রুবিওর সফর কেন? ◈ সৌদি আরবের রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ, জরুরি সতর্কতা জারি

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৮:৪১ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ৩

শহিদুল ইসলাম, সাবেত আহমেদ: [২] গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় এক নারীসহ ২জন নিহত হয়েছেন।

[৩] শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের এবং বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

[৪] পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে শাহিন মোল্লা (৩০) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের দুই যাত্রী আহত হয়েছেন।

[৫] নিহত শাহিন মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আতালিয়া গ্রামের আয়ূব আলী মোল্লার ছেলে। আহত নন্দন দত্ত (২৩) ও কার্ত্তিক মন্ডলকে (২৪) গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৬] কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই মলয় রায় জানান, ওই প্রাইভেট কারে ভাঙ্গা থেকে নন্দন দত্ত (২৩) ও কার্ত্তিক মন্ডল (২৪) খুলনা যাচ্ছিলেন। তাদের প্রইভেটকারটি ধূসর ব্রিজের কাছে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্ববর্তী রেইনট্রির সাথে ধাক্কা লাগে। এতে প্রইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। চালক সহ ৩ জন আহত হয়। আহত ৩ জনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর প্রাইভেটকার চালকের মৃত্যু হয়। আহত নন্দন ও কার্ত্তিককে গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাইভেট কার চালকের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

[৭] অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কলেজ মোড়ের রাস্তা পারাপারের সময় মাওয়া থেকে খুলনাগামী একটি মাইক্রোবাস খুশি বেগমকে (৪৫) চাপা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত খুশি বেগম উপজেলা সদরের কলেজ মোড়ের মৃত হক সাহেবের স্ত্রী।

[৮] মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুর রহমান দুর্ঘটনায় মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ