শিরোনাম
◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: প‌শ্চিম-মধ্য ব‌ঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য ব‌ঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচা‌পের পরিপ্রেক্ষিতে ঘূর্ণিঝড় মোকা‌বিলায় আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হকসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি হি‌সে‌বে সামাজিক দূরত্ব বজায় রে‌খে আগাম সতর্কতামূলক বিজ্ঞ‌প্তি প্রচারের মাধ্যমে জনগণ‌কে স‌চেতন করার সিদ্ধান্ত নেয়া হয়। উপকূলীয় জেলা প্রশাসনসমূহে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেয়া হয়। উপকূলীয় জেলা সমূহের আশ্রয়কে‌ন্দ্রে শুকনা খাবার এবং শিশু খা‌দ্যসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। জনগণ‌কে আশ্রয় কে‌ন্দ্রে নেয়ার জন্য পর্যাপ্ত যানবাহ‌ন প্রস্তুত রাখার সিদ্ধান্তও গৃহীত হয়।

এছাড়াও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)'র ৭৪ হাজার স্বেচ্ছাসেবক কর্মী বাহিনীকে প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

বিডি-প্রতিদিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়