শিরোনাম
◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ◈ কলকাতায় ৮০০ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি রোগী-স্বজন; চিকিৎসার পর থাকার জায়গা কোথায়? ◈ ভারতের ভিসা নিয়ে দালালদের প্রতারণা থেকে সতর্ক করল হাইকমিশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: বিরোধীদলকে রিজভী ◈ প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু ◈ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ বাংলাদেশে, এলএনজি ভর্তুকিতে বড় চাপ ◈ দেশে ১০০ কূপ খননের পরিকল্পনা, ৬ মাসে অনুমোদন মাত্র ৩টির: লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ ◈ নেপালে বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার, আরও ৫০০ নিখোঁজ

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদত্যাগের জন্য থাই প্রধানমন্ত্রীকে ৩ দিনের আলটিমেটাম বিক্ষোভকারীদের

লিহান লিমা: [২] গণবিক্ষোভের মুখে বাধ্য হয়ে থাইল্যান্ড প্রশাসন গত সপ্তাহে ব্যাংককে জারি হওয়া একমাসব্যাপী জরুরি অবস্থা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। পাশাপাশি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা আন্দোলনকারীদের কাছে বিক্ষোভ তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন। আল জাজিরা/সিএনএ

[৩] বৃহস্পতিবার থাইল্যান্ড সরকারের বিবৃতিতে হয়, ‘সম্প্রতি শান্তিশৃঙ্খলার অবনতি হওয়ায় ব্যাংককে একমাসব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছিল। বৃহস্পতিবার দুপুর থেকে তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেনো না হয় সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছেও শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।’

[৪] বিক্ষোভকারীরা ২০১৪ সালে সেনা অভ্যূত্থানে ক্ষমতায় আসা সাবেব সেনাপ্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ূথকে পদত্যাগের জন্য তিনদিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তারা বলেছেন, জরুরি অবস্থা প্রত্যাহার তাদের দাবি-দাওয়া পূরণে যথেষ্ট নয়। বিক্ষোভকারীদের নেতা জা নিউ সেরিতিওয়াত বলেন, ‘জনগণের দাবি-দাওয়া উপেক্ষা করে তিনি এখনও ক্ষমতায় থাকতে চাচ্ছেন।’

[৫] মধ্য-জুলাই থেকে থাইল্যান্ডে রাজতন্ত্রের সংস্কার, প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা-র পদত্যাগ ও সামরিক জান্তা সরকারের সংশোধিত সংবিধান পরিবর্তনের দাবিতে বিক্ষোভ চলছে। গত সপ্তাহে জরুরী অবস্থা জারির পর বিক্ষোভে নেতৃত্ব দেয়া কয়েকজনসহ মোট ৮০ জনকে গ্রেপ্তার করা হয়। জরুরি অবস্থা ঘোষণার পর বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে। ব্যাংকক কার্যত অচল হয়ে পড়ে। হাজার হাজার গণতন্ত্রপন্থী অন্যান্য শহরে বিক্ষোভ করেন।

[৬]গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে থাইল্যান্ডের রাজতন্ত্র। বিক্ষোভকারীরা থাইল্যান্ডে বছরের পর বছর ধরে সেনা আধিপত্য টিকিয়ে রাখার জন্য রাজতন্ত্রকে দায়ী করে রাজার ক্ষমতা খর্ব করার দাবি তুলেছেন।

  • সর্বশেষ