শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০১:২০ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে পোশাক শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, আটক-৩

গাজীপুর প্রতিনিধি: [২] বুধবার রাতে সিটি কর্পোরেশনের কাশিমপুর সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, ময়মনসিংহের হালুয়াঘাট থানার গোবরকুড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে আমিনুল ইসলাম (২৮), গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের হাজী মার্কেট এলাকার আলী হোসেনের ছেলে শাহাদাত (৩২) ও বগুড়া জেলার আদম দিঘি থানার আলীম মিয়ার ছেলে বাইজীদ (২৭)।

[৩] দলবদ্ধধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে ভিকটিম পোশাক শ্রমিকের সহকর্মীরা কাশিমপুর থানার সামনে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ ৫ জনকে আটক করা হলেও পুলিশ তিনজনের কথা স্বীকার করছে।

[৪] বিক্ষোভকারী শ্রমিকরা জানায়, গাজীপুর মহানগরের কাশিমপুর সারদাগঞ্জ এলাকার আরব ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার এক নারী শ্রমিক বুধবার রাতে ছুটির পর বাসায় ফেরার পথে ৫-৬ জন যুবক তাকে রাস্তা থেকে তুলে নেয়। পরে স্থানীয় স্কয়ার গেট এলাকার নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ শেষে ভিকটিমরে পরিবারের কাছে ফোনে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপন দাবী করে। বিষয়টি জানাজানি হলে প্রথমে পুলিশ আক্তারুজাম্মান, এমারত হোসেন ও আমিনুল ইসলামকে আটক করে। তবে পুলিশ শুধুমাত্র আমিনুল ইসলামকে আটকের কথা স্বীকার করেছে। পরে অভিযান চালিয়ে বাইজীদ ও শাহাদাতকে আটক করেছে।

[৫] গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার থোয়াইং অংপ্রু মারমা জানান, এঘটনায় জড়িত আমিনুল ইসলামকে কাশিমপুর এলাকায় তার ভাড়া বাসা থেকে এবং শাহাদাত ও বাইজীদকে ঘটনাস্থলে পাশে জঙ্গল থেকে আটক করা হয়েছে। আটককৃত তিনজনই ধর্ষণের ঘটনার সাথে জড়িত বলে ধারনা করা হচ্ছে। ভিকটিম নারী শ্রমিককে পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়