শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ায় ট্রাক চাপায় কিশোরের মৃত্যু, চালক আটক

স্বপন দেব : [২] কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে ট্রাকচাপায় বৃহস্পতিবার(২২ অক্টোবর )তানভীর হোসেন কাওছার (১৩) নামক এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক চালক সোহেল আহমদ (৩৫) কে আটক করেছে পুলিশ।
 
[৩] স্থানীয় লোকজন জানান, ইট বোঝাই একটি ট্রাক পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সম্মুখে বিকেল আনমানিক ২ টায় বাইসাইকেল আরোহী কিশোর তানভীর হোসেন কাওছারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
[৪] স্থানীয় লোকজন ট্রাক চালক সোহেল আহমদকে আটক করে গণধোলাই দিয়ে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করে এবং ট্রাক চালককে আটক করে কুলাউড়া থানায় নিয়ে যায়।
 
[৫] নিহত কিশোর তানভীর আহমদ কাওছার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা গ্রামের দরিদ্র জহির আলীর পুত্র। সে রবিরবাজারে কাঠ মিস্ত্রি শ্রমিক হিসেবে কাজ করে।
 
[৬] কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, শিশুর লাশ ময়নাতদন্তের মৌলভীবাজার মর্গে পাঠানো হবে। নিহত কিশোরের পরিবার মামলা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ
 
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়