শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে ধর্ষণ-চাঁদাবাজীসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

সুজন কৈরী: সাভারের হেমায়েতপুর এলাকা থেকে অবৈধ অস্ত্রধারী, দলবদ্ধ ধর্ষণ ও চাঁদাবাজিসহ ৯টি মামলার আসামী শেখ ফরিদকে গেস্খপ্তার করেছে র‌্যাব-৪। তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি এবং ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, গোপন তথ্যে বুধবার রাতে সাভারের হেমায়েতপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফরিদকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ ফরিদ র‌্যাবকে জানিয়েছেন, ফরিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দলবদ্ধ ধর্ষণ ও চাঁদাবাজিসহ ৯টি মামলা রয়েছে। তিনি মূলত অভ্যাসগত ধর্ষনকারী, চাঁদাবাজ, শীর্ষস্থানীয় মাদককারবারী এবং অস্ত্রধারী দুর্র্ধষ সন্ত্রাসী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পেতেন না। তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতিসহ জান-মালের ক্ষতি করতেন। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়