শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ১০:১৭ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে যাওয়া আসায় ভিসা ছাড়, তবে পর্যটনে অনুমতি নয়

রাশিদ রিয়াজ : করোনায় বিদেশে থাকা ভারতীয় ও বিদেশি নাগরিকদের দেশটিতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরো কিছুটা শিথিল করায় পর্যটন ছাড়া অন্য যে কোনও কাজে ভারতে বা ভারত থেকে বিদেশে যাওয়া যাবে। ওসিআই (ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া), পিআইও (পার্সন্স অফ ইন্ডিয়ান অরিজিন) কার্ড হোল্ডার এবং বিদেশি নাগরিকরা কোনও নির্দিষ্ট কারণে ভারতে যেতে পারেন। কিন্তু পর্যটনের জন্য ভারতে যেতে এখনো অনুমতি দেয়া হচ্ছে না। অর্থাৎ ট্যুরিজম ভিসা দেওয়া হবে না তাদের। এছাড়া অন্য ভিসার অনুমতি দেওয়া হবে। আন্তর্জাতিক বিমান পরিষেবা আরও বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়ে মোদি সরকার। টাইমস অব ইন্ডিয়া

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূত বিদেশে বসবাসকারী নাগরিকদের ভারতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ও ভিসায় ধীরে ধীরে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপরেই বেসামরিক বিমানমন্ত্রণালয় জানানো হয়েছে, ওসিআই (ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া), পিআইও (পার্সন্স অফ ইন্ডিয়ান অরিজিন) কার্ড হোল্ডার এবং বিদেশি নাগরিকদের বন্দে ভারত মিশন এবং বায়ো বাবলের আওতায় বিভিন্ন বিমান ও জাহাজের মাধ্যমে ভারতে প্রবেশ করা ও ভারত ছাড়ার অনুমতি দেওয়া হবে। তবে কী কারণে তারা ভারতে আসতে চাইছেন বা দেশের বাইরে যেতে চাইছেন সেটা নির্দিষ্ট করতে হবে। নির্দিষ্ট কোভিড প্রোটোকল মেনে চলতে হবে সবাইকে। অন্যথায় কড়া পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে মার্চ মাস থেকে বন্ধ হয়ে গিয়েছিল ভারতে সব ধরনের যাতায়াত। বন্ধ হয়ে গিয়েছিল বিমান পরিষেবা। এর ফলে অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছে বিমান সংস্থাগুলিকে। পরিষেবা ফের শুরু হলেও এখনও তা স্বাভাবিক হয়নি। লোকসানেই চলতে হচ্ছে বিভিন্ন সংস্থাকে। এই পরিষেবায় ফের গতি আনতেই নতুন পদক্ষেপ নিল ভারতের কেন্দ্রীয় সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়