শিরোনাম
◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৫:৪৭ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম, দুই শিক্ষক আটক

জামাল হোসেন: [২] চুয়াডাঙ্গা জীবননগর কাশিপুর দারুল উলুম কাউমি মাদ্রাসর দ্বিতীয় শ্রেণীর ছাত্র নাসিমকে ( ৯) পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত দুই শিক্ষক মাজেদ ও শাহিনকে আটক করেছেন পুলিশ।

[৩] বুধবার (২১ অক্টোবর) উপজেলার কে ডি কে ইউনিয়নের কাশিপুর গ্রামে অবস্থিত কাশিপুর দারুল উলুম কাউমি মাদ্রাসা নামক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে। রাতে আহত শিক্ষার্থীর পিতা বাদি হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন জীবননগর থানায়।

[৪] আহত শিশু শিক্ষার্থী নাসিম (৯) উপজেলার কে ডি কে ইউনিয়নের কাশিপুর মাঝের পাড়ার আলা উদ্দিনের ছেলে।

[৫] শিক্ষার্থী নাসিম বলেন, আজ সকালে মাদ্রাসার শিক্ষক মাজেদ তাকে মারপিট করে মাদ্রাসার শ্রেণী কক্ষে আটকে রাখে। পরবর্তীতে যোহরের নামাজের সময় আমাকে নামাজ পড়ার জন্য ছাড়লে আমি পালিয়ে যাওয়ার সময় শিক্ষক শাহিন আমাকে ধরে নিয়ে প্রচুর মারপিট করে আবারও আটকে রাখে। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করেন।

[৬] অভিযুক্ত দুই শিক্ষক জানান, নাসিম প্রায় মাদ্রসায় অনুপস্থিত থাকে। আর যদিও মাদ্রাসায় আসে এসে ক্লাস না করে মাদ্রাসা থেকে পালিয়ে যায়। তাই ওকে একটু ভয় দেখিয়েছি। হয়তো বারি দেয়ার সময় হাতে বেকাদায় লেগে গেছে। আমাদের ভুল হয়ে গেছে আর কখনো এমন ভুল হবে না।

[৭] জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, আহত মাদ্রসা ছাত্র নাসিমের বাবা আলা উদ্দিন বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা রাতের অভিযুক্ত দুই শিক্ষকে গ্রেপ্তার করেছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ