শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০৮:২৪ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবনানন্দ দাশের কাব্যে চুরির অভিযোগ রয়েছে:সিরিয়ার কবি আদোনিস

দেবদুলাল মুন্না:[২] একথা তিনি বলেন ইউটিউব চ্যানেল পাঞ্চ লিটারেচার’কে।যেমন, কিটসের সনেট, ‘অন ফার্স্ট লুকিং ইন টু চ্যাপম্যানস হোমার’ এ আছে, ‘মাচ হ্যাভ আই ট্র্যাভেলড ইন দ্য রিলমস অব গোল্ড এন্ড মেনি গুডলি স্টেটস এন্ড কিংডমস সিন’ এই লাইন দুটি সঙ্গে মিল রয়েছে জীবনানন্দের ‘অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে’ । হুবহু চুরি নয়। কিছুটা বাক্যাংশ পাল্টে দেয়া হয়েছে। যাকে বলে ডাইলিউশান।

[৩] তিনি বলেন, ইয়েটসের He reproves the Curlew’  কবিতায় জীবনানন্দের ‘হায় চিল’ কবিতার মিলটি কেমন দেখা যায় O, CURLEW, cry no more in the air,/Or only to the water in the West;/Because your crying brings to my mind/Passion-dimmed eyes and long heavy hair/ That was shaken out over my breast:/There is enough evil in the crying of wind.

[৪] আদোনিস জানান, ইংরেজিতে একটা কথা আছে, “আর্টস ইজ আ মিউটেশান” মানে শিল্পের রূপান্তর ঘটানো যায়। এর জন্য কী লাগে হে? শব্দের ডিনোটেটিভ বা শাব্দিক অর্থ আড়াল করা। এই আড়াল করাকে বলা হয় ইউফেমিজম। এই ইউফেমিজমের ভেতরেই থাকে প্যারাফ্রেজিং, সাবকন্সাস প্যারাফ্রেজিং, ডাইল্যুশান ইত্যাদি।

[৫] কাব্যসাহিত্যের অসাধারণ মেধাবী বাঙালি কবি জীবনানন্দ দাশ কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯৫৪ সালের ২২ অক্টোবর মারা যান। তার জন্ম বাংলাদেশের বরিশালে ১৮৯৯ সালের ১৭ ফ্রেব্রুয়ারি। তার মা কবি কুসুম কুমারী দাশ ও বাবার নাম সত্যনানন্দ দাশ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়