শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০৬:৫৯ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণমাধ্যমের উপর অলিখিত সেন্সরশিপ চাপিয়ে দেয়া হয়েছে, অনেক কিছু ছাপাতে পারে না: মির্জা ফখরুল

জেরিন আহমেদ: [২] বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে কালিবাড়িতে অবস্থিত নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মাতবিনিময় কালে এ কথা বলেন তিনি।

[৩] মির্জা ফখরুল আরও বলেন, দেশে অর্থনিতিক উন্নয়নের একটা ধোকাবাজি চলছে । মেগা প্রেজেক্ট গুলোতে মেগা দুর্নীতি চলছে।
শুধু মাত্র গোয়েন্দাদের পর্যাবেক্ষণের মধ্য দিয়ে এ দেশ চলছে এখন।

[৪] এ সময় দেশের বিচার ব্যবস্থা নিয়ে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পরে বাংলাদেশে এমন খারাপ সময় আর কখনো আসে নি। এখন কারও কাছে যাওয়াও যায় না বিচারও পাওয়া যায় না। বিচার বিভাগের এক মাত্র দ্বায়িত্ব হচ্ছে সরকারের হুকুম পালন করা। অনেক সময় দেখা যায় তারা পুলিশের চেয়েও বড়। আমরা গত ১০ বছর ধরে হয়রানি হচ্ছি। আমরা জানি আমরা কি ভাবে হয়রানি হচ্ছি।

[৫] এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,জেলা যুব দলের সভাপতি আবুনুর চৌধূরী, সাধারণ সম্পাদক আবু হোসেন তুহিন , ছাত্র নেতা সোহাগ, এ্যাডভোকেট জয়নাল আবেদিন ,এ্যাডভোকেট রিজভি প্রমুখ। সূত্র: বিডি নিউজ, ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়