শিরোনাম
◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে!

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ১২:৪১ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫৮৪ কোটি টাকা আত্মসাৎ, বিআইএফএফএল’র দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

ইসমাঈল ইমু : [২] প্রতারণা ও জালিয়াতির আশ্রয়ে সরকারের ৫৮৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. ফরমানুল ইসলামসহ ২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

[৩] আসামিরা হলেন- বি আইএফএফএল’র সাবেক নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. ফরমানুল ইসলাম ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ট্রেজারি বিভাগ (হেড অব ট্রেজারার) মো. নিসারুল কবির সিদ্দিকী।

[৪] মামলার বিবরণে বলা হয়েছে, বিআইএফএফএলের পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বাজার বিভাগের ডিএফআইএম সার্কুলার ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিপত্রকে অমান্য করে সরকারি টাকা ঝুঁকিপূর্ণ বেসরকারি ব্যাংক এবং অ-তালিকাভূক্ত আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখেন।

[৪] তারা দুটি বেসরকারি ব্যাংকে ১৫০ কোটি ৩ লাখ ৯৩ হাজার ৬৩৫ এবং ১২টি অ-তালিকাভূক্ত আর্থিক প্রতিষ্ঠানে এফডিআর হিসাবে ৪৩৪ কোটি ৬৩ লাখ ২১ হাজার ২৬ টাকা জমা করেন। যার মোট পরিমাণ ৫৮৪ কোটি ৬৭ লাখ ১৪ হাজার ৬৬১ টাকা। ফরমানুল ইসলামকে ২০১৫ সালের ১১ এপ্রিল থেকে তিন বছরের জন্য নিয়োগ পান। ২০১৯ সালের ২৮ জুলাই তিনি পরিচালনা পর্ষদ সভা চলার সময় ব্যক্তিগত কারণ উল্লেখ করে চাকরি থেকে তিনি অব্যাহতি নেন।

  • সর্বশেষ