শিরোনাম
◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ?

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপে সংঘর্ষে আহত ১৫

নুর উদ্দিন: [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

[৩] রোববার বিকালে ও রাতে পেশকারহাট স্কুল মাঠে ও রাস্তার মাথায় আধিপত্য বিস্তার নিয়ে দু’দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।এসময় খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ রোববার রাতে কয়েকজনকে আটক করার পর ছেড়ে দেয় বলে এলাকাবাসী জানায়। কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে উভয় গ্রুপ।

[৪] এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব থেকে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিবাদ ও আধিপত্য বিস্তারের জেরে রোববার বিকালে পেশকারহাট স্কুল মাঠে কিশোর গ্যাংয়ের মিঠু গ্রুপের মিঠু ও মোহনকে পিটিয়ে আহত করে অপর গ্রুপের এমদাদুল হক জয়, সিনা, বিজয়, সাজ্জাদ ও নোমান। এর জের ধরে রাতে পেশকারহাট রাস্তার মাথায় কিশোর গ্যাংয়ের মিঠু ও জয় গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। পরপর দু’দফা সংঘর্ষে উভয় গ্রুপের মো. মিঠু, মো. মোহন, বিপু, নাঈম, এমদাদুল হক জয়, সাজ্জাদ হোসেন, এহসানুল হক বিজয়, আমির হোসেন নোমান, আবদুল্লাহ আল নোমান, জাহিদ হাসানসহ ১৫ জন আহত হয়।

[৫] এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের অপকর্মের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

[৬] এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, উভয় গ্রুপ অভিযোগ দিয়েছে। মামলা রেকর্ড করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

 

  • সর্বশেষ