শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৮:০০ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ২য় স্রোত সামলাতে শহরগুলোর তীব্র বাঁধার মুখে ইউরোপীয় সরকারগুলো

আসিফুজ্জামান পৃথিল: [২] নতুন বীধিনিসেধ আরোপের ক্ষেত্রে ইউরোপের দেশগুলোর জন্য নতুন বাঁধা হয়ে দাঁড়িয়েছে বড় শহরগুলোর কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে অনেক বড় শহর ও অঞ্চল সরবারের বেঁধে দেয়া নীতিমালার প্রকাশ বিরোধীতা করছে। সিএনএন

[৩] যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনের বড় শহরগুলো বলছে, তারা সরকারের বেঁধে দেয়া কঠোর নিয়ম মানতে পারছে না। কারণ এতে নগরীর আয় অস্বাভাবিক কমে যায়। ফলে অনেক নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়না। বিশেষত বার ও পাব বন্ধের অন্য বিকল্প ভাবতে তারা সরকারগুলোর প্রতি আহŸান জানাচ্ছে। দ্য গার্ডিয়ান

[৪] ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে রীতিমতো বিবাদে জড়িয়ে পড়েছেন। তিনি বলছেন তার শহরকে ২য় টায়ার থেকে ৩য় টায়ারে নামিয়ে আনার যে পরিকল্পনা কনজারভেটিভ সরকার করছে, তা অবশ্যই প্রতিহত করা হবে। ডেইলি মেইল

[৫] এই ব্যাপারে বরিস জনসন বলেন, ‘যদি কোনও চুক্তি করা না যায় তবে আমরা অবশ্যই ম্যানচেস্টারের হাসপাতাল ও অধিবাসীদের রক্ষায় নাক গলাবো।’ ইউকে স্টার

[৬] স্পেনের রাজধানী মাদ্রিদে আদালতের আদেশে কঠোর বিধিনিষেধ জারি হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে নগর কর্তৃপক্ষ। গত বছরের পর্যটন মৌসুমের পুরোটা মেলেনি। এবছরের মৌসুম আর মিস করতে চায় না মাদ্রিদ। এসপানেওলা

  • সর্বশেষ