শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৪:০৫ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীর পরশুরাম সীমান্ত এলাকা থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার

ফেনী প্রতিনিধি: [২] ফেনীর পরশুরামের পৌর এলাকার গুথুমা গ্রামের খারিজকোনা (ভারতীয় নো ম্যানস ল্যান্ড) এলাকা থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে।

[৩] নিহতরা একই এলাকার কালাধন সরকারের দুই ছেলে মো. করিম (২৮), মো. স্বপন (২৪)।

[৪] জানা গেছে, ভারত সীমান্তবর্তী ওই স্থানে রোববার (১৮ অক্টোবর) ভোরে দুই জনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন ৮ নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর রসুল আহাম্মদ মজুমদার স্বপন। তিনি জানান, ঘটনাস্থলটি একেবারে সীমান্তবর্তী। লাশের পাশে একটা ছাতা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিভাবে মারা গেছে তা অনুমান করা যাচ্ছে না।

[৫] ছাগলনাইয়া-পরশুরাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশান চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার ভোরে খবর পেয়ে পুলিশ দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে। এখন পর্যন্ত তাদের মৃতের কারণ জানা যায়নি। নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়