শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ২৭ পিস ইয়াবাসহ সাবেক এক সিবিএ সভাপতি গ্রেফতার

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীতে ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহ টিপু। তিনি ফেনী জেলার সোনাগাজী উপজেলার রাজাপুর এলাকার মরহুম আবুল হোসেন কানুনগোর ছেলে।

[৩] শনিবার (১৭ অক্টোবর) খালেদ সাইফুল্লাহ টিপুকে ২৭ পিস ইয়াবাসহ নগরীর কসমোপলিটন আবাসিক এলাকা থেকে পাঁচলাইশ থানা পুলিশ আটক করে।

[৪] চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক চট্টগ্রাম বলেন, কসমোপলিটন আবাসিক এলাকার তৈয়ব হোটেলের সামনে তার মানিব্যাগ তল্লাশি করে ২৭ পিস ইয়াবা পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

[৫] প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইয়াবাসহ আটক খালেদ সাইফুল্লাহ টিপুকে তার অস্বাভাবিক আচরণে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে তার দেহ তল্লাশি করার একপর্যায়ে তার মানিব্যাগে ইয়াবা পায়।

[৬] পুলিশের জিজ্ঞাসাবাদে টিপু জানান, তিনি মূলত ইয়াবার খুচরা বিক্রেতা। দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছেন।

[৭] মাদক ব্যবসা নির্বিঘ্ন রাখতে তিনি নগর যুবলীগের সাবেক ও বর্তমান বিভিন্ন পদের নেতাদের সাথে যোগাযোগ রাখতেন।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে চতুর্থ শ্রেণির এই কর্মচারীর বিরুদ্ধে গ্যাসের অবৈধ সংযোগ দেওয়ার মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়