শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিদ্দিকুর রহমান ও মো. রমজান আলী কে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকাল ১১.০০ ঘটিকায় উপজেলার মাওনা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মুলাইদ ক্লাস্টারের তেইশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।

[৩] শ্রীপুর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান ফরহাদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন।

[৪] বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়াম্যান মাহতাবউদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আকরাম হোসাইন, পারুল খানম, মনিরা খাতুন, নুরুন্নাহার,মর্জিনা সুলতানা,তেলিহাটী ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার,হাজী ছোট কলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল, মাওনা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোতাহার হোসেন খান,কবি সাহিত্যিক নাট্যকার ইজাজ আহমেদ মিলন।

[৫] অনুষ্ঠানে বিদায়ী উপজেলা দুই শিক্ষা অফিসার মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও মোহাম্মদ রমজান আলীকে প্রাথমিক শিক্ষা পরিবার, শ্রীপুরের বিভিন্ন বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়