শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ১২:২৪ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুর ক্রিকেটার্সের জার্সি উন্মোচন

রাহুল রাজ: [২] ক্রিকেটের সঙ্গে বসবাস তাদের। পুরো বছর ক্রিকেটের খবর লিখেই সময় কাটে তাদের। সেই ক্রিকেট রিপোর্টাররাই হয়ে উঠেছেন ক্রিকেটার। নিয়মিত অনুশীলনের পাশাপাশি বিভিন্ন দলের সঙ্গে ম্যাচ খেলে আসছে ক্রিকেটার রিপোর্টারদের দল মিরপুর ক্রিকেটার্স।

[২] শনিবার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে জার্সি উন্মোচন হয়েছে মিরপুর ক্রিকেটার্সের। জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈষ্ঠ্য ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু, প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মাসুদ পারভেজ ও নিউজ জি ডটকমের বিশেষ প্রতিনিধি শামীম চৌধুরী। মিরপুর ক্রিকেটার্সের জার্সি স্পন্সর হিসেবে আছে ওয়ালটন গ্রুপ।

[৩] জার্সি উন্মোচনের পর মিরপুর ক্রিকেটার্সের আধিনায়ক আরিফুল ইসলাম রনি বলেন, ‘সারা বছর ক্রিকেটের সঙ্গে থাকতে হয়, ক্রিকেট নিয়ে লিখি আমরা। কেবল পেশাগত কারণে নয়, ক্রিকেটের প্রতি আবেগও এর অন্যতম কারণ। ক্রিকেট নিয়ে লেখার পাশাপাশি আমরা নিয়মিতভাবে খেলাটি খেলেও আসছি। ক্রিকেট নিয়ে লেখার পাশাপাশি এভাবেই খেলে যেতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়