শিরোনাম
◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট ◈ ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা!

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্লোব বায়োটেকের ব্যানকোভিডসহ ৩টি ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের কোভিড ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় অন্তর্ভূক্ত করেছে

শরীফ শাওন: [২] গ্লোব বায়োটেক জানায়, তাদের আবিস্কৃত ডি৬১৪জি ভ্যারিয়েন্ট এমআরএনএ ভাকসিন বা ব্যানকোভিড, ডিএনএ প্লাজমিড ভ্যাকসিন ও অ্যাডিনোভাইরাস টাইপ-৫ ভেক্টর ভ্যাকসিন গত ১৫ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার কোভিড-১৯ ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকার অন্তর্ভূক্ত করেছে। [৪] শনিবার গ্লোব বায়োটেক লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] প্রতিষ্ঠানটির রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ড. আসিফ মাহমুদ বলেন, বিশ্বে আমরাই একমাত্র কোম্পানি যারা মাল্টিপল ক্যান্ডিডেট নিয়ে তালিকাভুক্ত হয়েছি। আগেই বলেছি আমরা ভাইরাসটির ৩টি টার্গেটে ১২টি ক্যান্ডিডেট নিয়ে কাজ করেছি। যার মধ্যে ব্যানকোভিড অ্যানিমেল ট্রায়াল শেষে হিউম্যান ট্রায়ালের অপেক্ষায় রয়েছে।

[৪] তিনি বলেন, ২ জুলাইয়ের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে ব্যানকোভিডের প্রিলিমিনারি অ্যানিমেল ডাটা পাঠালেও এতদিন তালিকাভূক্ত করা হয়নি। যদিও তারা প্রতি ২ সপ্তাহ পর পর তালিকা আপডেট করে।

[৫] আপডেটের বিশেষ দুটি কারণ হতে পারে উল্লেখ করে বলেন, অ্যানিমেল ট্রায়ালের ডাটা বায়ো আর্কাইভে প্রকাশ করা ও আইসিডিডিআরবি’র সঙ্গে সমঝোতা চুক্তি করা। বিশ্ব স্বাস্থ্য স্বংস্থার অনুমোদিত বিশ্বের ৬টি ভ্যাকসিন টেষ্টিং ল্যাবের মধ্যে একটি হচ্ছে আইসিডিডিআরবি।

[৬] আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষক বলেন, আগামী সপ্তাহে গ্লোব তার ব্যানকোভিড ভ্যাকসিনের প্রাণিদেহে প্রাপ্ত ডাটার প্রেজেন্টেশন দেবে। এছাড়াও আর্ন্তজাতিক ও আমাদের গবেষক দল ডাটাগুলো পর্যবেক্ষণ করবে। সব ঠিক থাকলে হিউম্যান ট্রায়ালের ফেইজ-১ প্রোটকল তৈরি করা হবে। পরবর্তীতে ভালো হাসপাতালে ব্যানকোভিডের হিউম্যান ট্রায়াল করা হবে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ