শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ১০:০০ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যবিপ্রবিতে নতুন করে ১২ জনের কোভিড শনাক্ত

রহিদুল খান: [২] যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ১২ নমুনা পজেটিভ ফল দিয়েছে। এই নমুনাগুলো যশোর জেলার।

[৩] বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, শুক্রবার রাতে তাদের ল্যাবে মোট ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬২টি নেগেটিভ ফল দিয়েছে।

[৪] এদিন যশোর জেলার ৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২টি করোনা পজেটিভ বলে শনাক্ত হয়। আর মাগুরার আটটি নমুনা পরীক্ষা করে সবক’টির নেগেটিভ ফল পাওয়া যায়।

[৫] পরীক্ষার বিস্তারিত ফলাফল সকালেই যশোর ও মাগুরার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

[৬] স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট চার হাজার ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিন হাজার ৮৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪৮ জন। এখনো চিকিৎসাধীন আছেন ১১৯ জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়