শিরোনাম
◈ আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ ◈ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বহু সেনা নিহতের দাবি আইআরজিসির ◈ খুলনায় মাঝ নদীতে ফেরির ধাক্কায় ট্রলারডুবি, উদ্ধার ৩৫ ◈ ভারতের ওপর নির্ভরতায় হুমকির মুখে বাংলাদেশের ডিজিটাল সার্বভৌমত্ব ◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ! ◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাসিরনগরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

এএইচ রাফি : [২] ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে হামদু মিয়া (২৮) নামে এক যুবককে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রাম থেকে তাকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক।

[৩] আটক হামদু মিয়া উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের দক্ষিণ পাড়ার আরজু মিয়ার ছেলে।

[৪] পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, কিশোরীর মা বড় মেয়ের স্বামীর বাড়ি ময়মনসিংহ গিয়েছিল বেড়াতে। বৃহস্পতিবার রাতে বাড়িতে একাই ছিলো ওই কিশোরী। দিবাগত রাত ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে যায় ওই কিশোরী। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা হামদু মিয়া মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যাওয়া কয়েকজন জেলে এগিয়ে গেলে ধর্ষণকারীকে আটক করে। পরেরদিন সকালে খবর দিলে দুপুর ১২টার দিকে পুলিশের কাছে হামদু মিয়াকে হস্তান্তর করে এলাকাবাসী।

[৫] ওই কিশোরীর মা জানান, আমার মেয়ে একজন মানসিক প্রতিবন্ধী। আমার মেয়েকে একা বাড়িতে রেখে বৃহস্পতিবার আমার বড় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বাড়িতে কেউ ছিল না। সে সুযোগে আমার মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। আমি এর সুষ্ঠ বিচার চাই।

[৬] নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, কুলিকুন্ডা গ্রামের একজন বখাটে যুবক কিশোরীকে ধর্ষণ করে। স্থানীয়রা ধর্ষককে আটক করে পুলিশে খবর দিলে আমরা তাকে থানায় নিয়ে আসি। এ ঘটনার প্রক্রিয়া চলমান আছে।সম্পাদনা : জেরিন আহমেদ

 

  • সর্বশেষ