শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫ মিনিটে করোনা পরীক্ষার যন্ত্র আবিস্কারের দাবি অক্সফোর্ডের

আসিফুজ্জামান পৃথিল: [২] অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দাবি করছেন, মাত্র পাঁচ মিনিটের মধ্যে করোনা ভাইরাস শনাক্তকরণের যন্ত্র আবিষ্কার করেছেন তারা। ওই যন্ত্রের মাধ্যমে পরীক্ষার পর ৫ মিনিটের কম সময়ের মধ্যেই জানা যাবে করোনা টেস্টের রিপোর্ট। দ্য গার্ডিয়ান

[৩] বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বিমানবন্দরের মতো জায়গায় যেখানে অতি দ্রুত করোনা পরীক্ষা ও ফলাফল জানা প্রয়োজন, সেখানে এই যন্ত্র ব্যবহার করা হবে বলে আশা করছেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা। ইতিমধ্যেই এর উৎপাদনের জন্য বিনিয়োগের ক্ষেত্রেও উদ্যোগ নিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউকে স্টার

[৪] অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অ্যাকিলিস কাপানিডিস বলেন, ‘অন্যান্য পদ্ধতিতে করোনা শনাক্ত করতে যতটা সময় সাপেক্ষ, ব্যয়বহুল এবং ক্লান্তিকর ছিল, আমাদের এই যন্ত্রটি ঠিক ততটাই দ্রুত, সহজ ও নির্ভুলভাবে ভাইরাস শনাক্ত করতে সক্ষম হবে বলে আমরা আশা করি।’দ্য সান

[৫] তবে এই মুহূর্তেই বাজারে পাওয়া যাবে না এই যন্ত্র। অক্সফোর্ডের বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী বছরের শুরুর দিকে যন্ত্রটির উৎপাদনের কাজ শুরু হবে। এর পর প্রয়োজনীয় ছাড়পত্রসহ তা বাজারে আসতে প্রায় ছয় মাসের মত সময় লাগতে পারে। দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়