শিরোনাম
◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান ◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন ◈ আদালতের সিদ্ধান্ত আসার আ‌গেই ট্রফি নিয়ে প্যারেড সেনেগালের ◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়ী অধিনায়ক জন রিড আর নেই

স্পোর্টস ডেস্ক : [২] বুধবার অকল্যান্ডে ৯২ বছর বয়সে মৃত্যু হয় তার। দীর্ঘদিন কোলন ক্যানসারে ভুগছিলেন তিনি। নিউজিল্যান্ডের সবচেয়ে বয়সী ও সব মিলে পঞ্চম বয়সী টেস্ট ক্রিকেটার হিসেবে জীবিত ছিলেন রিড।

[৩] তিনি ছিলেন তার সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। ১৯৪৯ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। নিউজিল্যান্ডের হয়ে ৫৮টি টেস্ট খেলেছেন। নেতৃত্ব দিয়েছেন ৩৪ টেস্টে। ২৪৬ ফার্স্ট ক্লাস ম্যাচে ৪১.৩৫ গড়ে ১৬১২৮ রান করেন তিনি। নামের পাশে রয়েছে ৩৯টি ফার্স্ট ক্লাস সেঞ্চুরি। ৪৬৬টি উইকেটও শিকার করেন তিনি।

[৪] তার ৬টি টেস্ট সেঞ্চুরি রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১৪২। ১৯৬১ সালে বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন সেই ইনিংস। ১৯৬৫ সালে তিনি ক্রিকেট থেকে অবসরে যান। এরপর নিউজিল্যান্ডের নির্বাচক, ম্যানেজার এবং আইসিসি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়