শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩
অনেকটা পথ চলে এসে
পেছনে তাকাই
সে তখনো রয়েছে দাঁড়িয়ে-
কনকনে হাওয়ার গাঢ় হিম ভোরে!
তারই দেয়া মাফলারের উষ্ণতাকে
কৃতজ্ঞতা জানাতে জানাতে -
মিলিয়েছি সীমান্ত রেখায়।
সেই আমাদের শেষ দেখা!