শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ ঘণ্টা ফ্রিজে থাকার পর বৃদ্ধকে জীবিত উদ্ধার

সাজিয়া আক্তার : ভারতের তামিলনাড়ুতে বালসুব্রক্ষ্মনিয়াম কুমার (৭০) এর মৃতদেহ রাখার ফ্রিজারে ২০ ঘণ্টা রাখা হয় জীবিত মানুষকে। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন ওই বৃদ্ধা। ১৩ অক্টোবর, মঙ্গলবার রাজ্যটির সালেম নামক এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

বৃদ্ধার ভাই সর্বাননসহ পরিবারের বাকী সদস্যদের সঙ্গে ওল্ড হাইসিং বোর্ডে থাকতেন তিনি। এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১২ অক্টোবর, সোমবার বিকেলে অসুস্থ হয়ে পড়েন বালসুব্রক্ষ্মনিয়াম। কিন্তু তাকে হাসপাতালে না নিয়ে ফ্রিজার তৈরির কোম্পানিকে ফোন করেন পরিবারের সদস্যরা। তারা মৃতদেহ রাখার জন্য একটি ফ্রিজ নিয়ে যেতে বলেন। অর্ডার মতো কোম্পানির কর্মীরাই ফ্রিজটি পৌঁছে দেন বাড়িতে। এছাড়াও ওই ফ্রিজারটি মঙ্গলবার ফেরত নেয়ার কথাও জানায় ওই কোম্পানির কর্মীরা।

যথারীতি মঙ্গলবার সন্ধ্যায় ফ্রিজার ফিরিয়ে নিয়ে যেতে আসেন কোম্পনির কর্মীরা। কিন্তু ফ্রিজ খুলতেই তারা দেখতে পান দেহটিতে তখনো প্রাণ ছিলো। পরে সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করেন তারা। এরপর পুলিশ এসে ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলেই জানা গেছে।

এই ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদে বৃদ্ধের ভাই সর্বানন জানান, তারা ভেবেছিলাম বালসুব্রক্ষ্মনিয়াম কয়েকঘণ্টার মধ্যে মারা যাবে। তাই মৃতদেহ হিসেবে জীবিত অবস্থায় তাকে ফ্রিজারে রাখেন তারা।

তবে পুলিশের অনেকেই ধারণা করছেন, ওই পরিবারের সদস্যরা মানসিকভাবে সুস্থ নয়। এদিকে আরেকটি সূত্র জানান, ব্যক্তিগত শত্রুতা বা সম্পত্তির লোভে ওই বৃদ্ধকে খুন করার ষড়যন্ত্র অংশ হিসেবে এমনটা করা হয়েছে কিনা, তা নিয়েও তদন্ত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়