শিরোনাম
◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ হেফাজতে নির্যাতন: বিমানবন্দর থানার ওসি-এসআই’র বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট: পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে রাজধানীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী এবং উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসাইনের বিরুদ্ধে মামলা করেছেন সালেহা সুলতানা সোমা নামে এক নারী।

বুধবার (১৪ অষ্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে হেফাজতে নির্যাতন নিবারণ আইনের এ মামলা করেছেন তিনি। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন। যা ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল নিশ্চিত করেছেন।

মামলায় বাদী অভিযোগ করেন, গত ১০ অক্টোবর বিমানবন্দর থানার একটি মামলায় বাদিনীর স্বামী শামীম হোসাইন ও জনৈক আসাদ নামের একজনকে গ্রেপ্তার করে রাত ৯টায় থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ফরমান আলীর নির্দেশে মাহবুব হোসাইন তাদের স্বীকারোক্তি আদায়ের জন্য শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতন করেন। এতে তারা মারাত্মকভাবে আহত হন। পরদিন তাদের আদালতে পাঠানো হলে তাদের পক্ষে আইনজীবী নির্যাতনের কথা বর্ণনা করে নির্যাতন এবং মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ এর বিধি মোতাবেক ভুক্তভোগীদের বিবৃতি রেকর্ড করার আবেদন করেন।

বাদী আরও অভিযোগ করেন, আদালত ভুক্তভোগীদের খাসকামড়ায় নিয়ে পরনের কাপড় খুলে শরীরের নিচের দিকে মারধর এবং আঘাতের চিহ্ন দেখতে পান। তবুও আদালত বিএম ফরমান আলীর সুপারিশ করা মাহবুব হোসাইনের আবেদনের পরিপ্রেক্ষিতে শামীম ও আসাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর ওই দুই জনকে হেফাজতে নেওয়ার পরপরই শামীম হোসাইন এই নির্যাতনের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উত্তরা ১ নম্বর সেক্টরে অবস্থিত মহিলা মেডিকেল কলেজে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১২ অক্টোবর তাকে আদালতে পাঠানো হয় এবং আসাদকে ওইদিন আদালতে না পাঠিয়ে নির্যাতন করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের জন্য পরদিন আদালত নেওয়া হয়।

শামীম হোসাইন গত ১০ থেকে ১২ অক্টোবর ফরমান আলী এবং মাহবুব হোসাইনের হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনের শিকার হয়ে জেল হাজতে মানবেতর জীবন যাপন করছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এ অবস্থায় তৃতীয় ব্যক্তি হয়ে আদালতে শামীমের স্ত্রী মামলাটি দায়েরের আবেদন করেন।

  • সর্বশেষ