শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ১০:২৮ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার!

নুর উদ্দিন মুরাদ: [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৯ ফুট লম্বা একটি বিরল প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

[৩] বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের বদু কেরানির পুল সংলগ্ন একটি চিকন খাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।

[৪] প্রত্যক্ষদর্শী আবদুর রহমান আবিদ জানান, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের খালে মাছ ধরার জন্য স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন একটি বিন্দি জাল বসায়। সকালে ওই জালের মাছ সংগ্রহ করতে কামাল চিকন খালে গিয়ে দেখতে পায় তার জালে একটি অজগর আটকা পড়ে মৃত অবস্থায় পড়ে আছে। পরে তিনি স্থানীয়দের সহযোগীতায় অজগরটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

[৫] স্থানীয়রা জানান- মারা যাওয়া অজগরটিকে গজ ফিতা দিয়ে মাপা ও পাল্লায় ওজন করে দেখা যায় এটি প্রায় ৮ ফুট ৯ ইঞ্চি লম্বা, ওজনে প্রায় ১ মণ।

[৬] কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.জিয়াউল হক মীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি অজগর সাপ মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ বিভাগ ও বন বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়