শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৭:৪৮ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবেশনে মুক্তি পেল সুনামগঞ্জের ১৪ শিশু

সুনামগঞ্জ প্রতিনিধি: [২] বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আদালত এ রায় প্রদান করেন। আদালতের আদেশ অনুযায়ী শিশুরা তাদের পারিবারের সঙ্গে থেকে নিজ নিজ ধর্মীয় অনুশাসন পালন করবে। এ বিষয়টি দেখভাল করবেন প্রবেশন কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান।

[৩] তিনি জানান, মুক্তিপ্রাপ্ত এসব শিশুরা বাবা-মায়ের আদেশ মেনে চলা, বাবা মায়ের সেবাযত্ন করা, ধর্মীয় অনুশাসন মেনে চলা, নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ করা এসবের মধ্যে চলতে হবে।

[৪] এছাড়াও প্রত্যেকে কমপক্ষে ২০টি করে গাছ লাগানো ও গাছের পরিচর্যা করা, অসৎ সঙ্গ ত্যাগ করা, মাদক থেকে দূরে থাকা, ভবিষ্যতে কোন অপরাধের সঙ্গে নিজেকে না জড়ানোর শর্তে তাদেরকে প্রবেশনে মুক্তি দেয়া হয় বলে জানান তিনি।

[৫] প্রবেশনে মুক্তিপ্রাপ্ত শিশুরা হলো আহমেদ সালেহ তায়্যিব, আবু সাঈদ, মিজানুর রহমান, রাব্বুল মিয়া, জুনায়েদ আলম, মামুন মিয়া, রুহুল আমিন, আলী আকবর, মো. মন্তাজ আলী, মো. তারেক,আব্দুল হান্নান, রতন বিশ্বাস, ফয়জুল ইসলাম ও দ্বীন ইসলাম। শিশুরা মাদক দ্রব্য, তথ্য যোগাযোগ প্রযুক্তি, জুয়া, নারী শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার আসামি ছিল।

[৬] জেলা প্রবেশন কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান আরো বলেন, আদালত শিশুদের প্রবেশনে মুক্তি দিয়েছেন। নারী ও শিশু আদালতের পিপি নান্টু রায় বলেন, আদালত শিশুদের সংশোধনের জন্য এ রায় দিয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়