শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জের কামারখন্দে ভিজিডির ৩৫ বস্তা চালসহ ব্যবসায়ী আটক

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জের কামারখন্দে খাদ্যবান্ধবের ৩৫ বস্তা চাউলসহ আল মাহমুদ (৪৫) নামে এক চাল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অষ্টোবর) সকালে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] আটক মের্সাস আয়ান ট্রেডাসের মালিক আল মাহমুদ, উপজেলার কামারখন্দ গ্রামের মৃত আমজাদ হোসেনে ছেলে। ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে ভিজিডি ও খাদ্যবান্ধবের চাউল কামারখন্দের হাঁট খোলা থেকে ৩৫ বস্তা চাউল জব্দ করা হয়। পরে মেসার্স মেহেদী ট্রেডার্সের প্রতিষ্ঠানে সরকারী চাউলের বস্তাসহ আল মাহমুদ নামে একজনকে আটক করা হয়।

[৪] আটককৃত ব্যক্তির বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ-সহকারী খাদ্য পরিদর্শক আতিকুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চালসহ আটকের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়