শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৩:১৭ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউএনওকে লাঞ্ছনার অভিযোগে বেড়া পৌর মেয়র বাতেন বরখাস্ত

ইসমাঈল ইমু : [২] পাবনার বেড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিককে লাঞ্ছিত করার অভিযোগে বেড়া পৌরসভা মেয়র মো. আব্দুল বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

[৩] প্রজ্ঞাপনে বলা হয়, গত ১১ অক্টোবর পাবনার বেড়া উপজেলা পরিষদের অক্টোবরের মাসিক সভা চলাকালীন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পৌরসভার মেয়র মো. আব্দুল বাতেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন।

[৪] পাবনার জেলা প্রশাসকের প্রতিবেদন মতে, তার এমন শিষ্টাচারবহির্ভূত ও বেআইনি কর্মকাণ্ড অসদাচরণের শামিল এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। তাই ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী মেয়রের পদ থেকে আব্দুল বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

[৫] জানা গেছে, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন উপজেলার কাজিরহাট ও নগরবাড়ী ঘাট ইজারা সংক্রান্ত একটি লিখিত রেজুলেশন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুমোদনের জন্য চাপ প্রয়োগ করেন। বিষয়টি নীতিমালাবহির্ভূত হওয়ায় ইউএনও তা অনুমোদনে অস্বীকৃতি জানালে মেয়র বাতেন তাকে গালিগালাজ করেন।

[৬] একপর্যায়ে চেয়ার থেকে উঠে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধাক্কা দিয়ে মারতে উদ্যত হলে সভায় উপস্থিত অন্যরা তাকে থামানোর চেষ্টা করেন। পরে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। সম্পাদনা; বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়