শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ব্রজপাতে এক জেলের মৃত্যু

জাকারিয়া জাহিদ: [২] কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় আকস্মিক বজ্রপাতে সবুজ হাওলাদার (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এসময় শহিদুল ও আফজাল তালুকদার নামে আরও দুই জেলে আহত হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর ) ভোররাতে ধুলাসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবজ ধুলাসর ইউনিয়নের নয়াকাটা এলাকার তৈয়ব হাওলাদারের ছেলে।

[৩] ট্রলারের মালিক বেল্লাল জানান, গতকাল সন্ধ্যায় সাতজন জেলেসহ তার ট্রলারটি বঙ্গোপসাগরের মাছ শিকারে যায়। ভোররাতের হঠাৎ ব্রজপাতে জেলে সবুজ নিহত হয়। আহতদের উদ্ধার করে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৪] মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়