শিরোনাম
◈ পূর্ণ চন্দ্রগ্রহণ থেকে গ্রহের যুগলবন্দী—মার্চে আকাশে ৯ বিস্ময় ◈ নামজারি ও খতিয়ানসহ সব ভূমি সেবার ফি প্রকাশ্যে টাঙাতে হবে, জেনে নিন কোন সেবায় কত ফি ◈ মাথাপিছু আয় ও অর্থনীতির আকার—দুই সূচকেই অগ্রগতি ◈ নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ডিএমপির দায়িত্বে সরওয়ার  ◈ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও একাধিক পদে রদবদল ◈ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে অবশেষে প্রার্থী ঘোষণা, কে তিনি ◈ ‌সাউথ জোন‌কে হা‌রি‌য়ে বি‌সিএ‌লের ফাইনালের প‌থে নর্থ জোন ◈ বাজার নিয়ন্ত্রণে গতানুগতিক পথ নয়, সৃজনশীল কৌশলের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন দিল বাংলাদেশ ◈ বিশ্ববাজারে আরও বাড়ল সোনার দাম

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণ রোধে আইনের অপব্যবহার যাতে না হয় সেজন্যে সরকারকে বিশেষ দৃষ্টি রাখতে হবে : জি এম কাদের এমপি

শাহীন খন্দকার : [২] ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি। তিনি বলেছেন, কোন নিরাপরাধ ব্যক্তি যেন ধর্ষণ আইনে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তদন্ত থেকে বিচার ব্যবস্থায় সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে।

[৩] এছাড়া আইনী জটিলতা দূর করে নির্যাতিতার বিচার প্রাপ্তি সহজ করতে হবে। ধর্ষণ নির্মূল করতে নির্দিষ্ট সময়ের মধ্যেই অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে। ধর্ষিতার পক্ষে আইনী সহায়তা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ নিতে হবে।

[৪] মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উত্তরা বাসভবনে এক অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান এ কথা বলেন। এসময় লালমনিরহাট জেলার কুলাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহাতাব আলী, লালমনিরহাট জেলা যুবলীগ-এর আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কমিশনার এসএম ওয়াহিদুল হাসান সেনা, খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি এবং খোলাহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক জুলফিকার আলী বুলু জাতীয় পার্টি চেয়ারম্যান-এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

[৫] এসময় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান। তিনি বলেন, মন্ত্রিসভায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে “নারী ও শিশু নির্যাতন দমন আইন” সংশোধন করে অধ্যাদেশ আকারে জারির জন্য এর খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের সকল সদস্যকে ধন্যবাদ ও অভিন্দন জানাই। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়