শিরোনাম
◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা!

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৩:৫৬ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পল্লী গানের সম্রাট আব্দুল আলীমের স্ত্রী মারা গেছেন

লাইজুল ইসলাম: [২] আব্দুল আলীমের স্ত্রী জমিলা আলীম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

[৩] আব্দুল আলীমের মেয়ে নূরজাহান আলীম ফেইসবুকে খবরটি নিশ্চিত করেন। তিনি লেখেন, আজ পল্লী সম্রাট আব্দুল আলীমের স্ত্রী আমাদের মা মিসেস জমিলা আলীম পৃথিবী ছেড়ে চলে গেছে ...।

[৪] গণমাধ্যমকে তিনি জানান, রাজধানীর বনশ্রীর একটা বেসরকারি হাসপাতালে জমিলা আলীম মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

[৫] জমিলা আলীম দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত জুনে তার ব্রেইন স্ট্রোক হয়। সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার হাসপাতালেও ভর্তি হন।

[৬] নূরজাহান আলীম আরও বলেন, আমার মাকে আমি আর কখনো মা বলে ডাকতে পারবো না। আর কখনো বলবে না তুই আসবি কবে, কখন আসবি? আমি কিন্তু তোর অপেক্ষায় আছি। আমি কীভাবে ভুলে থাকবো আমার মাকে। মা আমি তোমাকে ভালোবাসি। আমি আর কিছু লিখতে পারছি না। তুমি এভাবে কেন চলে গেলে। দোহার উপজেলায় গ্রামের বাড়িতে জমিলা আলীমকে সমাহিত করা হবে।

[৭] কিংবদন্তি শিল্পী আব্দুল আলীম ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর মাত্র ৪৩ বছর বয়সে মারা যান। আব্দুল আলীম ও জমিলা আলীম দম্পতির সাত সন্তান। এর মধ্যে তিন সন্তান জহির আলীম, আজগর আলীম ও নূরজাহান আলীম সংগীতশিল্পী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়