শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ১০:৩৩ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকাতিয়ায় নিখোঁজের সাড়ে ৭ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার লাকসামে নাঈম হোসেন আকাশ (১২) নামের এক শিশু ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের সাড়ে ৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর থেকে আসা ডুবরিদল দল তার মরদেহ উদ্ধার করে। বাংলাদেশ প্রতিদিন

জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর উত্তরপাড়ার দিনমজুর মো. মানিক মিয়ার ছেলে নাঈম হোসেন আকাশ দুপুরে বাড়ির পাশে ডাকাতিয়া নদীতে গোসল করতে তলিয়ে যায়। পরে তার বাবা-মা নদীর ঘাটে খোঁজাখুঁজি করেন। কিন্তু দীর্ঘক্ষণেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সংবাদ পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহদাত হোসেইনের নেতৃত্বে দমকল বাহিনী শিশুর সন্ধান করতে পারেনি। পরে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ডুবরিদল এসে দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, শিশুটির মৃগী রোগ ছিল। তাদের ধারণা নদীতে গোসল করতে নামার পর সে মৃগীরোগে আক্রান্ত হয়েছে। আর তখনই হয়তো নদীর স্রোতে তলিয়ে যায়। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম সাইফুল আলম, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন শামীম ও লাকসাম পৌরসভার প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুল আলিম দিদার ঘটনাস্থল পরিদর্শন করেন ও শিশুর পরিবারকে সান্ত্বনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়