শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৬:৫৫ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাচাতো ভাই-বোনের প্রেম, ‘সম্মান বাঁচাতে’ পরিবারের সিদ্ধান্তে খুন

আন্তর্জাতিক ডেস্ক: তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। জড়িয়ে পড়েছিলেন প্রেমে। বিয়েও করতে চেয়েছিলেন। তবে তাদের এ পথে বাধ সাধে তাদের পরিবার। তারপরও তাদের সম্পর্কে চিড় ধরানো যায়নি। অবশেষে ফলাফল-দুই পরিবারের সিদ্ধান্তে এই জুটিকে বিষ খাইয়ে খুন। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড় রাজ্যের দুর্গ জেলার কৃষ্ণনগরে। এই নৃশংস ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শ্রীহরি ও ঐশ্বর্য নামের জুটি সম্পর্কে চাচাতো ভাই-বান। দুজনে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে বিয়ের করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই উদ্দেশ্যে গত মাসে বাড়ি থেকে পালিয়ে যান দুজন। তাদের খোঁজে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। চেন্নায়ে তাদের সন্ধান পাওয়া যায় এবং তাদের ফিরিয়ে আনা হয়।

শনিবার রাতে কৃষ্ণনগরে টহলদারির সময় শ্রীহরি ও ঐশ্বর্ষের বাড়িতে সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়ে পুলিশের। খোঁজ নিতেই নৃশংস ঘটনাটি সামনে চলে আসে।

পুলিশ জানতে পারে শ্রীহরি ও ঐশ্বর্যকে বিষ খইয়ে খুন করা হয়েছে। এমনকি ১০ কিলোমিটার দূরে নদীর চড়ে দুজনের দেহ পুড়িয়ে দেয়া হয়েছে। পরে নদীর পাড় থেকে অর্ধদগ্ধ দেহ দুটি উদ্ধার হয়।

পরিবারের সম্মান বাঁচাতে ভাই-বোনকে খুনের কথা স্বীকার করেছেন দুই পরিবারের দুই সদস্য। অভিযুক্ত দুজনের মধ্যে একজন শ্রীহরির চাচা রামু ও অপরজন মেয়েটির ভাই চরণ। দুজনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ।

বিহাল নগরের সিটি সিএসপি অজিত যাদব জানান, শনিবার রাতে কৃষ্ণনগরে দুজনের বাড়িতে সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়তেই তৎপর হয় পুলিশ। জিজ্ঞাসাবাদ করতেই আসল সত্য বেরিয়ে আসে। পরে দুজনকে গ্রেফতার করা হয়। এখন ঘটনাটির তদন্ত চলছে।

  • সর্বশেষ