শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৫:১৬ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট: নাব্য সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে দুর্ভোগে পড়েছে দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ।সময়টিভি অনলাইন

সোমবার (১২ অক্টোবর) বিকেল সোয়া ৩টা থেকে আকস্মিক ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসি’র এজিএম মো. সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরেই শুধু দিনের বেলা ৪-৫ টি ফেরি চলাচল করছিল এ নৌরুটে। আজ সকাল থেকে ৫টি ছোট ফেরি চলছিল শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে। এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬ টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চ্যানেলের পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে।

উল্লেখ্য, গত ৩৯ দিনে সীমিত আকারে ছোট ফেরি চলেছে মাত্র ২২ দিন, তাও শুধু দিনের বেলায়। ৪৫ দিন ধরে রাতে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়